ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মারা গেলেন সংগীতশিল্পী সাদী মোহাম্মদ

চলে গেলেন সংগীত শিল্পী সাদি মহম্মদ। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা। এ বিষয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, আমি খবর পেয়েছি। তার বাসার দিকে যাচ্ছি। শহীদ পরিবারের সন্তান সাদি মহম্মদের ছোট ভাই শিবলী মোহাম্মদ বাংলাদেশের একজন প্রথিতযশা নৃত্যশিল্পী।


শিবলী  গণমাধ্যমকে জানান, আজও তানপুরা নিয়ে তাঁর বড় ভাই সংগীত চর্চা করেছেন। সন্ধ্যার পর হঠাৎ দেখেন ঘরের দরজা বন্ধ। তখন দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑